ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গুরুতর আহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা , হাসপাতালে ভর্তি

বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে।তৃণমূল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই কোনও ভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান।


গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রথমে তাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলেই সঙ্গে সঙ্গে কোলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন।


হাসপাতাল সূত্রে খবর, মমতার ক্ষত বেশ গভীর। সিটি স্ক্যান করানো হবে। একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কপালে গভীর ক্ষত হয়েছে। কী করে এই ঘটনা ঘটল, তা এখনই স্পষ্ট নয়। তবে হাঁটার সময় মমতা পড়ে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি সম্ভাবনার কথা উঠে এসেছে।


এদিকে মমতার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।




























































































সূত্র: আনন্দবাজার


ads
ads
ads

Our Facebook Page

↑